ট্রাম্পকে অভিশংসনের দাবি জোরালো হচ্ছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন ইউক্রেনে ৪০০ মিলিয়ন ডলারের একটি সহায়তা স্থগিত করেছিলেন। তবে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্তে চাপ দিতে তিনি এমনটা করেননি বলে জানিয়েছেন। এরপর বিরোধী দল ডেমোক্র্যাটদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি আরো জোরালো হয়েছে। এদিকে গতকাল জাতিসংঘে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

 

গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার তার দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। এই সময় ডেমোক্র্যাট কংগ্রেসম্যানরা দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি তোলেন। আগের চেয়ে এই দাবি আরো বেড়েছে। স্পিকার এ বিষয়ে মিডিয়াকে জানাতে পারেন। রিপাবলিকান সদস্য জন লুইসও ডেমোক্র্যাটদের সঙ্গে সুর মিলিয়েছেন।

 

সোমবার রাতে ওয়াশিংটন পোস্ট সাতজন ডেমোক্র্যাটের একটি নিবন্ধ ছাপে। তারা সবাই সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা। তারা মনে করেন, এই অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করা যায়। এদিকে গতকাল নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরো পড়ুন : খালেদ-শামীমের হাতে চারটি একে-২২সহ শতাধিক অস্ত্র

তিনি বলেন, আফগানিস্তানে শান্তি আলোচনা কখনো বন্ধ হবে না। তিনি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেন। তিনি মুক্ত সীমান্তের সমালোচনা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প অধিবেশনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। ট্রাম্প বলেন, বরিস জনসন খুব ভাল কাজ করছেন। -সিএনএন ও বিবিসি

 

ইত্তেফাক/ইউবি