ডেঙ্গু : খুলনা মেডিক্যালে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাভলী আক্তার (৩০) নামে  এক নারী মারা গেছেন। বুধবার ভোরে তিনি মারা যান। খুলনা মেডিক্যালে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হলো। 

 

লাভলী আক্তার যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জমির আলীর স্ত্রী। ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় তিনি খুলনা মেডিক্যালে ভর্তি হয়েছেন।  এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফ নামে একজনের মৃত্যু হয়েছে।

 

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে লাভলী আক্তার মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।

আরো পড়ুন : মেসির ৪০০তম ম্যাচে জিতল বার্সা

খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ নিয়ে খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হলো।

 

ইত্তেফাক/ইউবি