শরণখোলা রেঞ্জে হরিণের মাংস জব্দ

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

রবিবার বিকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা ২৫ কেজি হরিণের মাংস, ৬শ ফুট হরিণ ধরা নাইলনের জালের ফাঁদ ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে। জব্দ মাংস সোমবার দুপুরে আদালতের নির্দেশে মাটি চাপা দেয়া হয়েছে।

সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদিন জানান, ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা চরখালী এলাকার বনের মধ্যে অভিযান চালায়। এ সময় চোরা শিকারীরা বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বস্তায় ভরা ওই হরিণের মাংস, জালের ফাঁদ ও শিকারিদের ফেলে যাওয়া একটি নৌকা জব্দ করা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের হয়েছে।