বোদায় ৪ মাদকব্যবসায়ী আটক

পঞ্চগড়ের বোদায় গোপন সংবাদের ভিত্তিতে ৩৫০ বোতল ফেনসিডিলসহ ৪জন মাদক পাচারকারী আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৭টায় বোদা বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের সামনে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ময়ময়সিংহের গফরগাঁও উপজেলার আক্কাস আলীর ছেলে কবির (৩২), নবাবগঞ্জ জেলার মৃত শাহাউদ্দীনের ছেলে রাকিব (২১), বরগুনার আব্দুস সোবহানের ছেলে পান্না (৩০) ও মৃত শের আলীর ছেলে মাহাবুব (৩৮)।

বোদা থানা পুলিশ সূত্রে জানা যায়, বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, ওসি (তদন্ত) মোঃ আবু সায়েম মিয়ার ও এসআই আনিছের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় উদ্ধার অভিযান চালান এসময় তাদের কাছ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বোদা থানা অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাদের বিরূদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/আরকেজি