শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে : আহত ৩০

মাদারীপুরের শিবচরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জন যাত্রী আহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ ব্রিজ সংলগ্ন টোলপ্লাজার পাশে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪৬২৯৩) নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ও হাইওয়ে থানার ওসি নবী হোসেন খান ঘটনার সত্যতা নিশিচত করেছে।

ইত্তেফাক/নূহু