কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে রবিবার কমলগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রহিমপুর ইউনিয়নের উত্তর বড়চেগ গ্রামে।
স্থানীয় সূত্র ও নিহতের আত্মীয় মোস্তাক মিয়া জানান, জমির বিরোধের জেরে উত্তর বড়চেগ গ্রামের হাজী রমিজ মিয়ার ছেলে জামাল মিয়া ও বাদশাহ মিয়াসহ তাদের সহযোগীরা দা দিয়ে কুপিয়ে গ্রামের নজির মিয়ার ছেলে গিয়াস মিয়াকে রক্তাক্ত জখম করে। গিয়াস মিয়াকে উদ্ধার করে স্বজনরা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সাজ্জাদ মিয়া, সোহেল মিয়া ও সুজন মিয়াকে আটক করা হয়। নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।