১.
আকাশপাড়ায় থাকে তারা
নামতে পারে মাটিতে
নেমেই বসে ধুলোমাটির
সবুজপাতার পাটিতে।
রাগলে তারা আগুন জ্বালায়
ভীষণ ভয়ে থাকি
ভেসে বেড়ায় হেসে বেড়ায়
নামটা জানো নাকি?
২.
গরমকালে গেলে বাঁচি
শীতের দিনে চাই
নীল আকাশে তার বসবাস
চেনে ভগ্নি ভাই।
আবদুল মালেক জাগরণী
১.
আকাশপাড়ায় থাকে তারা
নামতে পারে মাটিতে
নেমেই বসে ধুলোমাটির
সবুজপাতার পাটিতে।
রাগলে তারা আগুন জ্বালায়
ভীষণ ভয়ে থাকি
ভেসে বেড়ায় হেসে বেড়ায়
নামটা জানো নাকি?
২.
গরমকালে গেলে বাঁচি
শীতের দিনে চাই
নীল আকাশে তার বসবাস
চেনে ভগ্নি ভাই।
আবদুল মালেক জাগরণী