কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজার কাছ থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর রাতের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, ভোর রাতের দিকে রাস্তার পাশে লাশটি পরে থাকতে দেখে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরণে ছিলো নীল-সাদা রঙের সালোয়ার কামিজ। মহিলাটির পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা চলে যাওয়ার দাগ রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: পুলিশ লাঞ্ছনার ঘটনায় মামলা, পুলিশ কর্মকর্তা ক্লোজড
তিনি আরও বলেন ময়নাতদন্তের জন্য লাশটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু