১০০ কোটির মাইলফলকে উইন্ডোজ টেন!

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

এখন পর্যন্ত ১০০ কোটির মাইলফলকে আসতে পারেনি মাইক্রোসফটের  অপারেটিং সিস্টেম উইন্ডোজ  টেন ব্যবহারকারীর সংখ্যা। তবে আগামি বছররে এই সংখ্যা পূর্ণ হবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে উইন্ডোজ টেন  অপারেটিং সিস্টেমে চলছে ৯০ কোটি ডিভাইস। এ বছরের শুরুতে এই সংখ্যা ছিল ৮০ কোটি। মাত্র ছয় মাসের মধ্যে টেন কোটি নতুন ব্যবহারকারী পায় মাইক্রোসফট। এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০২০ সালের প্রথম দিকেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে পারবে সফটজায়ান্টটি।

মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন  আনার পর থেকে গত ১ বছরে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ উইন্ডোজ টেন  চালিত ডিভাইস ব্যবহার করা শুরু করেছে। উইন্ডোজ টেন  চালিত ডিভাইসগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, হলোলেন্স ও এক্সবক্স ওয়ান। আগামী বছরের ৭ জানুয়ারি উইন্ডোজ ৭-এর জন্য সব রকম সাপোর্ট দেওয়া বন্ধ করবে মাইক্রোসফট। তাই অনেকেই উইন্ডোজ ৭  থেকে সরাসরি উইন্ডোজ টেন ব্যবহার করা শুরু করেছে। উইন্ডোজ টেন উন্মোচনের পর মাইক্রোসফট ঘোষণা দেয়, মাত্র তিন বছরের মধ্যে ১০০ কোটি ব্যবহারকারী এটি ব্যবহার করবে। কিন্তু উইন্ডোজ ফোনের ব্যর্থতার কারণে সেই লক্ষ্যে তারা পৌঁছাতে পারেনি।