ফটো ক্যাপশন

দিনাজপুর জেলার পার্বতীপুরের মুদিদোকানদার আজাহার মণ্ডলের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হচ্ছে

 

০০

 

এখন থেকে সিটি ব্যাংক অনলাইন পেমেন্ট পার্টনার হিসেবে সোনালী ব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে সম্প্রতি সিটি ব্যাংক ও সোনালী ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রধান মোহাম্মদ জাফরুল হাসান এবং সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব কার্ডস সুবাস চন্দ্র হালদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন

 

০০০

 

প্রাইম ব্যাংক সম্প্রতি রূপালী ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর সঙ্গে ‘প্রাইম পেরোল’ চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের কনজিউমার সেলস এন্ড কালেকশন বিভাগের প্রধান মামুর আহমেদ এবং রূপালী ইনসিওরেন্সের ব্যবস্থাপনা পরিচালক পি কে রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর ও হস্তান্তর করেন। এসময় রূপালী ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া কামারুন তানিয়া এবং প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহবাজ তালাতসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

 

০০০

 

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে এই রেজিস্ট্রেশন ফি আদায়ের পাশাপাশি শুরু করেছে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে এই ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন মহাপরিদর্শক (নিবন্ধন) খান মো. আবদুল মান্নান। উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, ঢাকা জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকার প্রমুখ