৩ হাজার টাকায় ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন দোকানদার

দিনাজপুরের পার্বতীপুরের মুদিদোকানদার আজাহার মণ্ডল। মাত্র ৩ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে ওয়ালটনের একটি ফ্রিজ কেনেন তিনি। পেলেন ১০ লাখ টাকা। হয়ে গেলেন মিলিয়নিয়ার।

‘কে হবেন আজকের মিলিয়নিয়ার’ শীর্ষক সুবিধায় দেশের যেকোনো ওয়ালটন শোরুম থেকে ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা। রয়েছে ১ লাখ টাকাসহ বিভিন্ন অঙ্কের নিশ্চিত ক্যাশ ভাউচার কিংবা ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। এসব সুবিধা থাকছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

গত সোমবার আনুষ্ঠানিকভাবে আজাহারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেয় ওয়ালটন কর্তৃপক্ষ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক আরিফুল আম্বিয়া, বেলাইচণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম দুলাল, ওয়ালটন ডিস্ট্রিবিউটর ‘মেসার্স আদনান ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী কামরুজ্জামান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।—প্রেস বিজ্ঞপ্তি