কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু

যশোরের কেশবপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লাভলী খাতুন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জামির মোড়লের মেয়ে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন-অর-রশীদ জানান, লাভলী খাতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ সেপ্টেম্বর রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাতেই লাভলী খাতুনের মৃত্যু হয়। বুধবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে কোচ-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

উল্লেখ্য, এ পর্যন্ত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২ জন রোগী মৃত্যুবরণ করেন। বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

ইত্তেফাক/নূহু