বোলিংয়ে পিছিয়ে ব্যাটিংয়ে এগোলেন সাকিব

টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছেন সাকিব আল হাসান। তার ঠিক পরেই আছেন আফগানিস্তানের স্পিন সেনসেশন মুজিব উর রহমান। ত্রিদেশীয় সিরিজ শেষে তার ২৯ ধাপ অগ্রগতি হয়েছে। টুর্নামেন্ট শেষ করেছেন সাত উইকেট নিয়ে। বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলার মুস্তাফিজুর রহমান আছেন র?্যাংকিংয়ের ২৮ নম্বরে। তৃতীয় সেরা মাহমুদউল্লাহ রিয়াদ দুই ধাপ পিছিয়ে নেমেছেন ৫৬ নম্বরে। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে অবশ্য উন্নতি হয়েছে সাকিবের। পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন তিনি ৩২ নম্বরে। ৩২তম স্থানে আছেন মাহমুদউল্লাহও। এই দুই জনই যৌথভাবে র্যাংকিংয়ে বাংলাদেশের সেরা দুই ব্যাটসম্যান! অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব আছেন আগের মতোই দুই নম্বর অবস্থানে। এক ধাপ পিছিয়ে মাহমুদউল্লাহ নেমেছেন পাঁচে।