স্পোর্টস রিপোর্টার
নেপালে অনুষ্ঠানরত অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। গতকাল ভারত ৩-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে পয়েন্ট ও গোলগড় সমান হয়ে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য লটারি হয়েছে। নেপাল ফুটবল সংস্থার সহসভাপতি বীর বাহাদুর লটারি তোলেন। বাংলাদেশ লটারিতে হেরে গ্রুপ রানার্সআপ হয়। আগামীকাল সেমিফাইনালে বাংলাদেশ ও ভুটান এবং অন্য সেমিফাইনালে ভারত ও মালদ্বীপ লড়াই করবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল দল গ্রুপের প্রথম খেলায় ৩-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির পথে এগিয়ে ছিল। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়ায় বাংলাদেশ সেমিফাইনালে উঠে গেলেও ঝুলে ছিল ভারতের ভাগ্য। ভারত গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। ২৯ সেপ্টেম্বর ফাইনাল।