স্পোর্টস রিপোর্টার
মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আমিন উদ্দিনকে। হাইকোর্ট সভাপতি নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া। তিনি জানান, হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এজিএম ও নির্বাচন করা যায়নি। তিনি বলেন, ‘কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের সভাপতি আমিন উদ্দিনকে মোহামেডানের অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়োগ দিয়েছেন। এখন আমরা এজিএম ও নির্বাচন করতে পারব।’