সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয়েছিল আরিফুল হক ও নাজমুল ইসলাম অপুর। গতকাল মিরপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে আরও দুই ক্রিকেটারের। টেস্ট ক্যাপ পেয়েছেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেস বোলার খালেদ আহমেদের। গতকাল বাংলাদেশের ৯১ ও ৯২তম টেস্ট ক্রিকেটার হিসেবে যাত্রা শুরু হলো মিঠুন ও খালেদের।