তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, 'সিংড়ার জনগণ ৩৭ বছর শোষণের শিকার হয়েছে। অতিথি পাখির মতো নেতারা জনগণকে প্রতারিত করে ভোট নিয়ে ধোঁকা দিয়েছে। তারা জনগণের কল্যানের জন্য কাজ করেনি, তারা নিজেদের কথা ভেবেছে।'
তিনি সোমবার সকাল ১১টায় সিংড়া কমিউনিটি সেন্টারে আনন্দ স্কুলের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন।
এ সময় তিনি আরো বলেন, '১০ বছর আগে দায়িত্ব নেওয়ার পর সিংড়ার অবহেলিত জনপদকে দ্রুত উন্নয়নের মহাসড়কে আনতে সক্ষম হয়েছি আমরা। মানুষের চাহিদা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ তা পুরণ হয়েছে। গ্রামের মানুষ এখন শহরের সুযোগ পাচ্ছে। ১০ বছরে সিংড়া নিরাপদ, আধুনিক জনপদে পরিণত হয়েছে। আগামীতে জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করলে সিংড়ার তরুনদের কর্মসংস্থান ব্যবস্থা করা হবে।'
আনন্দ স্কুলের প্রধান শিক্ষক মেহেরুন নেসার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ পাটোয়ারি, শিক্ষক মাসুদ রানা প্রমুখ।
আরও পড়ুনঃ বিএনপির আমলে নেতাকর্মীরা মা-বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারেনি: ওবায়দুল কাদের
পরে পলক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
ইত্তেফাক/নূহু