পেনশনার সঞ্চয়পত্রের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহার করুন

২০১১ সালের মধ্যে যাঁরা পেনশনে গিয়েছিলেন তাঁরা এককালীন ১২ থেকে ২২ লাখ টাকার বেশি পাননি। সামান্য এই টাকায় পেনশনভোগীরা সঞ্চয়পত্র কিনে তিন মাস অন্তর অন্তর লাভের টাকা ও মাসের পেনশন ভাতা পেয়ে কোনোভাবে পরিবার-পরিজন নিয়ে দিন পার করছিলেন। কিন্তু সেই যত্সামান্য পেনশন সঞ্চয়পত্রের লভ্যাংশের ওপর ট্যাক্স বসিয়ে কয়েক হাজার টাকা কর্তন করে নেওয়া হয়েছে এরই মধ্যে। বলব, এ কাজটি করা ঠিক হয়নি। অর্থ মন্ত্রণালয়ের কাছে সনির্বন্ধ অনুরোধ, যাঁদের ২০ কি ২২ লাখ টাকা পর্যন্ত পেনশন সঞ্চয়পত্র আছে, তাঁদের সঞ্চয়পত্রের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহার করে নিন। বৃদ্ধ পেনশনারদের  সামান্য লাভের কয়েকটা টাকার ওপর থেকে কিছু টাকা কেটে নেওয়া বা কর্তন করা তঁদের মনে আঘাত দেওয়া ছাড়া কিছুই নয়।

লিয়াকত হোসেন খোকন, ঢাকা