আলজেরিয়ায় হাসপাতালে আগুনে ৮ নবজাতকের মৃত্যু

রয়টার্স

আলজেরিয়ায় একটি শিশু হাসপাতালে আগুনে আট নবজাতকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ভোরে এল ওয়েদ নগরীর ঐ হাসপাতালে আগুন লাগে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস।

এপিএসের প্রতিবেদনে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানানো হয়েছে। তিনটি শিশু আগুনে পুড়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে।

আগুন লাগার পর হাসপাতাল থেকে ১১ নবজাতক, ৩৭ নারী এবং হাসপাতালের ২৫ জন কর্মীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে। দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালটির ব্যবস্থাপক ও প্রাদেশিক স্বাস্থ্য পরিচালককে বরখাস্ত করা হয়েছে।