চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মোহাম্মদ আবদুল আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বোয়ালখালী উপজেলার জঙ্গল আমুচিয়ার বড়খীল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার উত্তর কড়লডেঙ্গার ছদর আলী চৌকিদার বাড়ির হাকিম মিয়ার ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নেয়ামতউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।