বকশীগঞ্জে কঙ্কাল চুরির সময় এক ব্যক্তি আটক

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

মানুষের কঙ্কালসহ সহিজল হক মমিন নামে এক ব্যক্তিকে বুধবার আটক করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। সারমারা বাজার এলাকা থেকে স্থানীয় এক মৃত নারীর মাথার খুলিসহ পুলিশ তাকে আটক করে।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলার সারমারা গ্রামের মেজবাহ উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম ৭৫ বছর বয়সে ৯ মাস আগে মারা যায়। মৃত রোকেয়া বেগমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে প্রতিবেশি টালিয়াপাড়া গ্রামের সফি আলম মমিন কবর খুঁড়ে রোকেয়া বেগমের কঙ্কাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় জনতার হাতে কঙ্কালসহ ধরা পড়ে সহিজল হক। সকালে মমিনকে বকশীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হযরত আলী জানান, সহিজল হক মমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।