জুয়া খেলার দায়ে বীরগঞ্জ পৌর কাউন্সিলরের জেল

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

বীরগঞ্জে জুয়ার আসর থেকে পৌর কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মেহেদি হাসানকে আটক করে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকায় জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ।  বীরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময়ে বীরগঞ্জ নিজপাড়া ইউনিয়নের সদস্য আব্দুল রাজ্জাক ও মতিনসহ বেশ কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়। রাতেই ভ্রাম্যমাণ আদালত গঠন করে জুয়া খেলার অপরাধে মেহেদিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।