সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
সদরপুরে বুধবার একটি ভেজাল খাদ্য কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার ও সহকারী কমিশনার (ভূমি) সদল চন্দ্র শীল অভিযান পরিচালনা করেন। এ সময় চ্যাম্পিয়ন ১ ফুড অ্যান্ড পারফিউমার নামে ভেজাল খাদ্য তৈরির কারখানাটির মালামাল জব্দ করে সিলগালা করা হয় এবং প্রতিষ্ঠানের ম্যানেজার মো. সাজ্জাদ হোসেনকে ভেজাল খাদ্য তৈরির অপরাধে নিরাপাদ খাদ্য আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।