ভোলা দক্ষিণ প্রতিনিধি
প্রতি জেলায় কমপক্ষে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে ভোলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক জানান, প্রতি জেলায় কমপক্ষে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ভোলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সকল সেক্টরের প্রতিনিধি নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মো. মোজাহিদুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যক্ষ মো. রুহুল আমিন জাহাঙ্গীর প্রমুখ।