বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিমানবাহিনীর বিভিন্ন স্কোয়াড্রন ও ইউনিটকে নিজস্ব বাহিনী পতাকা প্রদান করেছেন। তিনি গত মঙ্গলবার যশোরস্থ বিমানবাহিনী ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমানে বাংলাদেশ বিমানবাহিনীর ১১ নম্বর স্কোয়াড্রন, ফ্লাইং ইস্ট্রাক্টর্স স্কুল (এফআইএস), অফিসার্স ট্রেনিং স্কুল (ওটিএস) এবং বিমানবাহিনী তত্ত্বাবধায়ন ও রক্ষণাবেক্ষণ ইউনিট লালমনিরহাটকে বিমানবাহিনী পতাকা প্রদান করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।