কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মোস্তফা কামাল

কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব লাভ করেছেন। তিনি গত প্রায় আট বছর ধরে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। শুরুতে ২০০৯ সালে তিনি সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। ২০১০ সালে উপসম্পাদক হিসেবে নিয়োগ লাভ করেন। কালের কণ্ঠে যোগদানের আগে তিনি প্রথম আলোয় বিশেষ প্রতিনিধি ছিলেন।

মোস্তফা কামাল ১৯৮৪ সালে লেখালেখি শুরু করেন। ১৯৮৫ সালে বরিশাল থেকে প্রকাশিত সাপ্তাহিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতায় হাতেখড়ি। পরে তিনি দৈনিক প্রবাসী, সাপ্তাহিক বিচিত্রা, আনন্দ বিচিত্রা, সাপ্তাহিক ঢাকা, পূর্বাভাস ও রোববার পত্রিকায় লেখালেখি করেন। সাহিত্যিক হিসেবেও মোস্তফা কামাল প্রতিষ্ঠিত। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১০৫টি। কলামিস্ট হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। মোস্তফা কামালের জন্ম বরিশালের আন্ধারমানিক গ্রামে। উচ্চশিক্ষা ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানে।— প্রেস বিজ্ঞপ্তি