শোক সংবাদ

রাফিয়া আহমেদ

গোপীবাগ আর. কে. মিশন রোডে অবস্থিত ফুলকুঁড়ি নার্সারি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রাফিয়া আহমেদ গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, ১ পুত্র রেখে গেছেন।

অধ্যাপক নুরুল গণি

দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অধ্যাপক নুরুল গণি গতকাল ২৫ সেপ্টেম্বর ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই মেয়ে ও অসংখ্য ছাত্র-ছাত্রী রেখে গেছেন।