মালিবাগের সৈনিক ক্লাবে অভিযান, বোর্ড জব্দ

রাজধানীর মালিবাগের সৈনিক ক্লাবে গতকাল বুধবার রাতে অভিযান চালায় পুলিশ। তবে শাজাহানপুর থানা পুলিশ সেখানে অভিযান চালাতে গিয়ে তালাবদ্ধ দেখতে পায়। পুলিশ ঐ ক্লাবের সামনে থেকে একটি বোর্ড জব্দ করে। পরে রাত ৯টার দিকে ক্লাবটি সিলগালা করে দেয় পুলিশ। পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার তালা খুলে সেখানে অভিযান সম্পন্ন করা হবে।

শাজাহানপুর থানার ওসি শহীদুল হক বলেন, আমরা সৈনিক ক্লাবে অভিযান চালাতে গিয়ে সেটি তালাবদ্ধ পাই। এসময় ক্লাবের সামনে থেকে সাদা রঙের একটি বোর্ড জব্দ করি। তবে বোর্ডটি ক্যাসিনো বোর্ড কি না, এখনো বলা যাচ্ছে না। তিনি আরো বলেন, আমরা ঐ ক্লাবটি সিলগালা করে দিয়েছি। বৃহস্পতিবার এখানে আবারো অভিযান চালানো হবে।