জয়পুরহাটে জুয়ার আসর থেকে ৯ জন আটক

বুধবার রাতে জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্র পাচুরমোড়ের বন্ধু ক্লাবে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ  নগদ ৫২ হাজার টাকা ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) সাজ্জাদ হোসেন জানান, বন্ধু ক্লাবে নিয়মিত জুয়া খেলা হয় এমন খবরের ভিত্তিতে অনুসন্ধান চালায় ডিবি পুলিশের সদস্যরা। সত্যতা পাওয়ার পর বুধবার রাত সাড়ে ৯টায় অভিযানে নামে ডিবিসহ জয়পুরহাট থানা পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম,  নগদ ৫২ হাজার টাকা ও ৭ বোতল ফেন্সিডিলসহ ৯ জনকে আটক করা হয়। 

আটক জুয়াড়িরা হলো, জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে মনিরুল ইসলাম (৪৩), মৃত তোজাম্মেল হোসেনের ছেলে সফিউল আলম (৪১), হায়াৎ আলীর রুবেল হোসেন (৪৩), সবুজনগর এলাকার তৈয়ব উদ্দিনের ছেলে সামিউল আলম (৪৪), আব্দুল মতিনের ছেলে ফুয়াদ মতিন (৪২), মাদ্রাসা পাড়ার নিজাম হায়দারের ছেলে মিলন (৪২), আমজাদ হোসেনের ছেলে আরিফুর আলম (৪৩), আরাফাতনগর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে শিপন (৪২) ও পাচুরচক এলাকার খয়ের উদ্দিনের ছেলে বকুল হোসেন (৪৩)।

আরও পড়ুন: ঝিনাইগাতীতে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

এ ব্যাপারে আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান সাজ্জাদ হোসেন।

ইত্তেফাক/নূহু