শেরপুরের ঝিনাইগাতীতে আমির হোসেন (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ২৫ সেপ্টেম্বর বুধবার উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও গ্রামে। আমির হোসেন ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও স্থানীয় বাসীন্দারা জানায়, ঘটনার দিন সকালে আমির হোসেনের মা অহেজা তাকে মাদ্রাসায় পাঠিয়ে পাহাড়ে লাকড়ি আনতে যান। ফিরে এসে নিজ ঘরে ছেলের অচেতন দেহ দেখতে পান। পরে স্থানীয় বাসীন্দারা উপজেলা আমির হোসেনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমির হোসেনের গলায় শ্বাসরুদ্ধ করে মারার চিহৃ রয়েছে।
থানা পুলিশ আমির হোসেনের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্যে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। খবর পেয়ে ঘটনার পর পরই শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: পূজায় ভারতকে ৫০০ টন ইলিশ দিচ্ছে বাংলাদেশ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু

