ইত্তেফাক ডেস্ক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত রবিবার মনোনয়ন প্রত্যাহারের দিনে দেশের বিভিন্ন স্থানে অনেকেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এ বিষয়ে প্রতিনিধিদের পাঠানো খবর ঃ
নোয়াখালীতে পাঁচ
নোয়াখালী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহার শেষ দিন পাঁচজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং ছয়জন দলীয় প্রতীক না পাওয়ায় তাদের প্রার্থিতা বাতিল হয়েছে। যারা প্রত্যাহার করেছেন তারা হলেন— নোয়াখালী-১ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মোঃ হারুন অর রশীদ, নোয়াখালী-৩ আসনে জেএসডির মোঃ আব্দুল জলিল চৌধুরী ও জাসদের জয়নাল আবেদীন ফারুক, নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, জেএসডির মোঃ আব্দুল মোতালেব।
পটুয়াখালীতে নয়
পটুয়াখালী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পটুয়াখালীর চারটি সংসদীয় আসন থেকে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন— পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসন থেকে আবদুল আজিজ (গণফোরাম), মিসেস সুরাইয়া আক্তার চৌধুরী (বিএনপি) ও আবদুর রহমান (শাহ আলম) ইসলামী ঐক্যজোট। পটুয়াখালী-২ (বাউফল) থেকে সফিকুল ইসলাম (স্বতন্ত্র)। পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে মোহাম্মদ শাহজাহান খান (বিএনপি), মোঃ হাসান মামুন (বিএনপি) ও মুহাম্মদ উল্লাহ (গণফোরাম)। পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসন থেকে মোঃ মনিরুজ্জামান মুনির (বিএনপি) ও বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (জাসদ) ।
হবিগঞ্জে সাত
হবিগঞ্জ হবিগঞ্জে সাতজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন— হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী অ্যাডভোকেট নূরুল হক ও স্বতন্ত্র প্রার্থী জাপা দলীয় বর্তমান এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) জমিয়তে উলামায়ে ইসলামী মাওলানা আব্দুর রব ইউসুফী, হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম, গণফোরাম প্রার্থী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী অ্যাডভোকেট মনমোহন দেবনাথ।
বান্দরবানে দুই
বান্দরবান বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন— জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিক উম্মে কুলছুম সুলতানা লীনা।
রাঙ্গামাটিতে চার
রাঙ্গামাটি রাঙ্গামাটি ২৯৯ নং আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চার প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহারকৃতরা হলেন— বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শরত্ জ্যোতি চাকমা, ইউপিডিএফের কেন্দ্রীয় কমিটির নেতা সচীব চাকমা, ইউপিডিএফের জেলা সংগঠক শান্তি দেব চাকমা।
মৌলভীবাজারের পাঁচ
মৌলভীবাজার প্রত্যাহারের শেষ দিনে মৌলভীবাজারের চারটি আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। প্রত্যাহারকারীরা হলেন— মৌলভীবাজার-১ আসন থেকে বিএনপির দুই প্রার্থীর মধ্যে অসুস্থতাজনিত কারণে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী তার প্রার্থিতা প্রত্যার করেছেন। মৌলভীবাজার-২ আসন থেকে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মতিন (সতন্ত্র) প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মৌলভীবাজার-৩ আসন থেকে বিএনপির দুই প্রার্থীর মধ্যে রেজিনা নাসের ও খেলাফত মজলিস থেকে মাওলানা আহমেদ বিলাল প্রার্থিতা প্রত্যাহার করেন। মৌলভীবাজার-৪ আসন থেকে বিএনপির দুই প্রার্থীর মধ্যে আশিক মুঈদ চৌধুরী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
সাতক্ষীরায় পাঁচ
সাতক্ষীরা সাতক্ষীরায় চারটি সংসদীয় আসনে ৩১ জন প্রার্থীর মধ্যে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। সাতক্ষীরা-১ আসনে দুজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন— প্রকৌশলী শেখ মুজিবর রহমান (আওয়ামী লীগ) ও ওবায়দুস সুলতান বাবলু (জাসদ)। সাতক্ষীরা-২ আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন— আব্দুল আলিম (বিএনপি), ড. রবিউল ইসলাম খান (নাগরিক ঐক্য), আফসার আলী (জেএসডি)।
গাইবান্ধায় ১৬
গাইবান্ধা গাইবান্ধা জেলার মোট পাঁচটি সংসদীয় আসনে ১৬ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরমধ্যে গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৭ জন এবং দলীয় সিদ্ধান্তে ৯ জন। যারা গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা হলেন— গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) কৃষক-শ্রমিক-জনতা লীগের মোঃ মহসীন আলী, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের মোস্তফা মনিরুজ্জামান, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে গণফোরামের আব্দুর রউফ আকন্দ ও স্বতন্ত্র জেলা জামায়াতের আবদুর রহিম সরকার, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আমিনুল ইসলাম গোলাপ, বিএনপির আলহাজ মোহাম্মদ আলী এবং স্বতন্ত্র নাজিমুল ইসলাম। গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির খন্দকার আহাদ আহমেদ ও মোঃ মাহমুদুন নবী টিটুল, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বিএনপির মইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও রওশন আরা খাতুন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির শামীম কায়সার লিংকন, বিএনপির ওবায়দুল হক সরকার, বিএনপির আমিনুল ইসলাম, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বিএনপির শাহ মোঃ আবু বক্কর সিদ্দিক।
জয়পুরহাটে দুই
জয়পুরহাট:জয়পুরহাট-২ আসনের প্রার্থী জেলা জাসদের সভাপতি আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন ও জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ রবিবার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
মাদারীপুরে দুই
মাদারীপুর মাদারীপুরে দুটি আসনে বিএনপির ২ বিকল্প প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিএনপির মাদারীপুর ১ আসনের নাদিরা আক্তার মিঠু ও মাদারীপুর ২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।
নীলফামারীতে ১১
নীলফামারী নীলফামারীর চারটি আসন হতে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। নীলফামারী ১ (ডোমার ডিমলা) আসনে তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরা হলেন— স্বতন্ত্র প্রার্থী হামিদা বানু শোভা ২০ দলীয় জোটের ন্যাশনাল পিপুলস পার্টির ন্যান্সি রহমান কবীর ও যুবদলের ডোমার উপজেলার সাবেক সহ-সভাপতি এ আহমেদ বাকের বিল্লাহ মুন।
নীলফামারী ২ (সদর) আসনে দুজন প্রত্যাহার করেছেন। এরা হলেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুজ্জামান জামান ও কৃষক শ্রমিক জনতা লীগের আতাউর রহমান বাবু।
নীলফামারী ৩ (জলঢাকা) আসনে তিনজন প্রত্যাহার করেছেন। এরা হলেন— বর্তমান আওয়ামী লীগের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর ও জাতীয় পার্টির কাজী ফারুক কাদের এবং বিএনপির ফাহমিদ ফয়সাল কমেট। নীলফামারী ৪ (সৈয়দপুর কিশোরীগঞ্জ) আসনে দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। এরা হলেন— বিএনপির বেবী নাজনীন ও জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য শওকত চৌধুরী।
বরগুনায় চার
বরগুনা (দক্ষিণ) বরগুনার দুটি আসনে বিএনপিসহ চারজনের মনোনয়নপত্র প্রত্যাহার। বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মোঃ জাহাঙ্গীর কবির, বিএনপি মনোনীত মোঃ নজরুল ইসলাম মোল্লা এবং বরগুনা-২ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) নুরুল ইসলাম পান্না মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
পঞ্চগড়ে এক
পঞ্চগড় পঞ্চগড়-১ (আটোয়ারী, সদর ও তেঁতুলিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মেহেরপুরে নয়
মেহেরপুর মেহেরপুর-১ আসনের তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এদের মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন, জেলা জামায়াতের আমির স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দিন আহমেদ খান, জেলা বিএনপির সদস্য জাকির হোসেন। অপরদিকে মেহেরপুর-২ আসনে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল, এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি আব্দুল গনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন, বিএনপি নেতা শরিফ হোসেন মুকুল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম।