উপকূলীয় জেলা ভোলার বোরহানউদ্দিনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ ধরা পড়ছে। ইলিশের আকালে দীর্ঘদিন অভাব-অনটনে ছিল জেলেরা। এখন ইলিশ পড়ায় এ অঞ্চলের জেলেদের মুখে হাসি ফুটেছে। জেলেপল্লিগুলোতে বইছে আনন্দ-উল্লাস। দীর্ঘ অলস সময় কাটানোর পর এখন ইলিশ আহরণে ব্যস্ত মেঘনা-তেঁতুলিয়া নদীর ওপর নির্ভরশীল মানুষগুলো। নদীতে জাল ফেললেই জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ।
মহাজন ও বিভিন্ন উত্স থেকে ঋণ নেওয়া জেলেদের ঋণ পরিশোধে এ বছর সমস্যা হবে না বলে মনে করছেন তারা। বিগত বছরের তুলনায় এ বছর বেশি ইলিশ আহরিত হবে, এমন দাবি উপজেলা মত্স্য বিভাগের।