চট্টগ্রামে মাদক ও ইভটিজিংয়ের অভিযোগ ৯ কিশোর আটক

চট্টগ্রামে মাদক সেবন ও স্কুল-কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করাসহ নানা অভিযোগে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে আগ্রাবাদ সিজিএস কলোনি গার্লস স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়। এরা হলো-অর্ক, জীবন, আবির, রবিউল, মোরশেদ, রুবেল, শুভ, সাইদুল ও সুমন। পুলিশ জানায়, আটক কিশোররা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে অবস্থান নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করা ও মাদক সেবনসহ নানা ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড করত। এলাকার কিছু লোক ৯৯৯ এ কল দিয়ে ঐ কিশোরদের বিরুদ্ধে অভিযোগ করে। পরে ডবলমুরিং থানা পুলিশ তাদের আটক করে।