চমেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক মহিলার মৃত্যু হয়েছে। তার নাম রোজিনা বেগম (২৮)। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের মেডিসিন বিভাগের ওয়ার্ডে তিনি মারা যান।  হাসপাতাল সূত্র জানায়, রোজিনা বেগম নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকার মো. স্বপনের স্ত্রী। তিনি ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। গত বুধবার স্ট্রোক করার পর তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিত্সক জানিয়েছেন।