চট্টগ্রাম মহানগর পুলিশের নতুন সেবা কার্যক্রম

চট্টগ্রাম মহানগরে থানার সেবা কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এখন থেকে সিএমপির প্রতিটি থানায় যেকোনো বিষয়ে সাধারণ ডায়েরি করার ক্ষেত্রে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদনের ফরম জনসাধারণের সুবিধার্থে সংশ্লিষ্ট থানায় সংরক্ষণ করা হবে। গতকাল বৃহস্পতিবার সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন প্রক্রিয়ায় জনসাধারণ সহজে সাধারণ ডায়েরি করতে পারবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।