যশোর অফিস
যশোরে রবিবার সড়ক দুর্ঘটনায় দৈনিক সমাজের কথার সাংবাদিক আশিকুল আলম সবুজ নিহত হয়েছেন। তিনি শহরতলি নীলগঞ্জ তাঁতীপাড়ার রফিকুল আলমের ছেলে ও স্থানীয় দৈনিক সমাজের কথা পত্রিকার সম্পাদনা সহকারী হিসাবে কর্মরত ছিলেন। আহতের প্রতিবেশী রাহুল জানান, সবুজ মোটরসাইকেলে করে মুড়লী মোড় থেকে শহরে আসছিলেন। আলামিন মসজিদের সামনে এলে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক সাংবাদিক সবুজকে মৃত ঘোষণা করেন।