চাটখিলে প্রতিপক্ষের হামলায় আহত তিন জন

সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার নোয়াখালী জেলার চাটখিল পৌরশহরে প্রতিপক্ষের হামলায় চাটখিল বাজারের ব্যবসায়ী মাহাবুবুল হক চৌধুরী (৬১) এবং তার দুই ছেলে মহসিন চৌধুরী (৩১) ও মাহমুদুল হক চৌধুরী রনি (২৪) গুরুতর আহত হয়েছে। আহতরা চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। এই ব্যাপারে বুধবার রাতে মাহাবুবুল হক চৌধুরী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। চাটখিল থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।