নগরীর স্ব-রোডস্থ বাকলার মোড় এলাকায় ইয়াকুব ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩৫০ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করেছে র্যাব-৮ -এর সদস্যরা। পাশাপাশি ফার্মেসি মালিক শহিদুল ইসলাম খোকনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে র্যাব কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বুধবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহম্মেদের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত ফার্মেসি মালিক শহিদুল ইসলাম খোকন নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা ডা. ইয়াকুব মিয়ার ছেলে। এ ঘটনায় র্যাবের ডিএডি আল মামুন সিকদার বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।