পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন অডিটোরিয়ামে মাসিক আইনশৃঙ্খলা সভা, মাসিক সমন্বয় সভা, শিক্ষা কমিটির সভা, আইসিটিবিষয়ক সভা, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষাবিষয়ক সভাসহ মোট ছয়টি সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে শিক্ষা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ এবং বাকি পাঁচটি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম।
এসব সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ওসি তদন্ত মো. মোস্তফা হোসাইন, উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, কৃষি অফিসার আব্দুল্লা আল মামুন, মত্স্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমান চৌধুরী, মো. শামসুউদ্দিন হাওলাদার, মো. হুমায়উন কবির, খান এনামুল কবির পান্না, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসু প্রমুখ।