গ্রেগ চ্যাপেলের বিদায়

সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে প্রতিশ্রুতিশীল খেলোয়াড় খুঁজে বের করা ও নির্বাচকের দায়িত্ব থেকে চলতি মাস শেষে সরে দাঁড়াবেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থাটি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়। দেশের হয়ে ৮৭ টেস্ট ও ৭৪টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট  ম্যাচ খেলা গ্রেগ ৯ বছর ধরে প্রতিশ্রুতিশীল খেলোয়াড় খুঁজে বের করার দায়িত্বে আছেন। এছাড়াও সাম্প্রতিক সময়ে জাতীয় দলের নির্বাচক ছিলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায় কে ৭১ বছর বয়সি গ্রেগের স্থলাভিষিক্ত হবেন—তা পরবর্তীতে জানানো হবে। সংস্থাটির সিইও কেবিন রবার্টস এক বিবৃতিতে বলেন, ‘গ্রেগ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। অধিনায়ক, কোচ, নির্বাচক ও মেন্টর হিসেবে তিনি অনন্য এক ব্যক্তি।’