এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়শিপ

জাপান এবং উত্তর কোরিয়া ফাইনালে

থাইল্যান্ডের চুনবুরীতে অনুষ্ঠানরত এএফসি অনূর্ধ্ব—১৬ নারী ফুটবলের ফাইনালে শক্তিধর দুই দেশ লড়াই করবে। আগামীকাল এই ফাইনালে মুখোমুখি হবে জাপান এবং উত্তর কোরিয়া।

এই দুই দেশ অনূর্ধ্ব—১৭ নারী বিশ্বকাপ ফুটবলের খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ এই বাছাইয়ে খেলেছে। এশিয়ার সেরা আট দেশের মধ্যে বাংলাদেশ লড়াই করেছে জাপান, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ প্রথম খেলায় ১-০ গোলে থাইল্যান্ডের বিপক্ষে হেরেছে। জাপানের বিপক্ষে ৯-০ গোলে হেরেছে। শেষ খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই বার গোল করে এগিয়েও সেই ম্যাচ জিততে পারেনি দুর্ভাগ্যবশত। তবে জাপান অস্ট্রেলিয়ান ফুটবলাররা বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা করেছেন। তাদের কোচরা বাংলাদেশের খেলোয়াড়দের নানা দিক ধরে ধরে উন্নতির কথা বলেছেন সেখানে সংবাদ মাধ্যমের কাছে। গ্রামের মেয়েরা আন্তর্জাতিক ফুটবলে লড়াই করে এশিয়ার ফুটবল অঙ্গনে সুনাম কুড়িয়েছেন।

অস্ট্রেলিয়া বাংলাদেশ সম্পর্কে বলেছে বাংলাদেশের মেয়েরা অনেক উন্নতি করেছে। এভাবে ধরে রাখতে পারলে এশিয়ার ফুটবলে মাথা উচু করে দাঁড়াবে।