বারিতে আলুর উন্নত জাত সম্প্রসারণ কর্মশালা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত আলু ও ভিটামিন সমৃদ্ধ মিষ্টি আলুর নতুন জাতসমূহের প্রজনন, বীজ উত্পাদনে প্রদর্শনীর মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ ও গবেষণা ভিত্তিক কর্মসূচির আওতায় ‘আলু ও ভিটামিনসমৃদ্ধ মিষ্টি আলুর উন্নত জাতসমূহের মাঠ পর্যায়ে সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার ইনস্টিটিউটের এফএমপিই সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন বারির পরিচালক ড. এ কে এম শামছুল হক। কর্মশালায় জানানো হয়, গত দুই বছরে উক্ত কর্মসূচির আওতায় দেশের ২৭টি জেলায় আলু ও ভিটামিন সমৃদ্ধ মিষ্টি আলুর নতুন জাতসমূহের ২০০টি প্রদর্শনী স্থাপন এবং ৯০টি মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের পছন্দ অনুযায়ী জাত শনাক্ত করা সম্ভব হয়েছে।