সেরা পোস্টার বাছাইয়ে সভা

বঙ্গবন্ধুর বিশাল হূদয়ে বাংলাদেশ আর দেশের মানুষ ঠাঁই নিয়েছে পরম মমতায়। কোথাও তিনি দ্রোহী, স্বাধীনতার ঘোষণায় উজ্জীবিত তাঁর তর্জনী। এভাবে জন্মশতবার্ষিকীর পোস্টারে বঙ্গবন্ধু উঠে এসেছেন   নানান মাত্রায়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সারা দেশের তিন শতাধিক প্রতিযোগী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘পোস্টার বাছাই কমিটি’র এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সেরা পোস্টার বাছাইয়ের লক্ষ্যে কমিটির সদস্যরা আলোচনা করেন।

চিত্রশিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

বাছাই কমিটির আজকের সভায় আরো উপস্থিত ছিলেন রামেন্দু মজুমদার, মুহাম্মদ আমিনুল ইসলাম, সব্যসাচী হাজরা, ফারজানা আহমেদ, মহিবুর রহমান এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনসহ জাতীয় বাস্তবায়ন কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি