রাশিয়ান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বৃহস্পতিবার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের কর্মযজ্ঞ পরিদর্শন করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের নেতৃত্বে এ প্রতিনিধিদল কর্মকাণ্ড পরিদর্শন ছাড়াও একাধিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মন্ত্রী প্রকল্পের কাজের অগ্রগতি, গুণগত মান পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।