আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভা গাজীপুরের কাপাসিয়ার মরিয়ম ভিলেজে অনুষ্ঠিত হবে। কাপাসিয়া উপজেলা কৃষক লীগের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা। সভাপতিত্ব করবেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলম।