জন্মদিনে সেজেছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

গতকাল থেকে ২১ বছর আগে বিশ্বের বৃহত্তম ইন্টারনেট প্রতিষ্ঠান গুগলের জন্ম হয়েছিল। ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ সালে জন্ম নেওয়া প্রতিষ্ঠানটি গতকাল একটি বিশেষ ডুডলে নিজেদের জন্মদিন উদ্যাপন করছে। ডুডলটি তৈরি করা হয়েছে সিআরটি মনিটরের কম্পিউটার দিয়ে। যেখানে উল্লেখ করা হয়েছে ১৯৯৮ সালেন ২৭ সেপ্টেম্বর তারিখটি। কম্পিউটার বিজ্ঞানের দুই শিক্ষার্থী  ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন একটি প্রকল্প হিসেবে শুরু করেছিল এই সার্চ ইঞ্জিন। তাদের ঘরে বসেই ব্যাকরাব নামে সার্চ ইঞ্জিন পোর্টাল তৈরি করেন তিনি। সেই ব্যাকরাবই কয়েক বছরের মধ্যে হয়ে উঠল গুগল।

ল্যারি ও সের্গেই বলেছিলেন, তাদের সিস্টেমের নাম ঠিক করেন গুগল। কারণ এর বানান খুবসহ, মড়ড়মষব। তাদের বিরাট সার্চ ইঞ্জিন তৈরির লক্ষ্যে সেটাই ফিট করছিল। কিছুদিনের মধ্যেই ছড়িয়ে পড়ে গুগলের প্রসার। ২০০১ সালে তাদের প্রযুক্তির জন্য গুগল পেটেন্ট পায়। আবিষ্কর্তা হিসেবে স্বীকৃতি পান ল্যারি। এরপরই এই কোম্পানি জনগণের কাছে পৌঁছে যায়।

এরপর একে একে গুগল তৈরি করে জিমেইল, গুগল ড্রাইভ, গুগল ডক, ওয়েব ব্রাউজার গুগল ক্রোম এমনকি এখন গুগল স্মার্টফোনও এনেছে। পিক্সেল নামের স্মার্টফোনগুলো অনেকটাই জনপ্রিয়।