রিতেশের সাফল্য আমার নিজেরও:জেনেলিয়া

বিনোদন ডেস্ক

 

বলিউডে তারকা জুটির মধ্যে অন্যতম রিতেশ দেখমুখ ও জেনেলিয়া ডি সুজা। এখন পর্যন্ত বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই সংসার করছেন তারা। কারণ অনেকে জনপ্রিয় জুটিই ভেঙে গেছে এখন পর্যন্ত। সেই জায়গা থেকে এই জুটি বলিউডে নিজেদের সম্পর্ক নিয়ে সবসময় স্বচ্ছতা ধরে রেখেছেন।

সম্প্রতি মুক্তি পায় রিতেশের ‘মরজাভা’ সিনেমার ট্রেলার। এই সিনেমায় সিদ্ধার্থ মালহোতরা ও তারা সুতারিয়ার সঙ্গে রয়েছেন রিতেশ দেশমুখ। ‘মরজাভা’র ট্রেলার লক্ষ্য করলে দেখতে পাবেন, এই সিনেমায় ভিলেন রিতেশ। ট্রেলার মুক্তির পর রিতেশের অভিনয় দেখে চমকে গিয়েছেন বলিউডের একাধিক সেলিব্রেটি। করণ জহর ও সুনীল শেঠি ট্রলার দেখে প্রশংসায় ভাসিয়ে দেন। এরপরই স্বামী রিতেশের পাশে থাকার কথা বলেন জেনেলিয়া। তিনি জানান, ভালো হোক বা খারাপ, তিনি সবসময় রিতেশের পাশেই রয়েছেন।

জেনেলিয়া বলেন, ‘একটি সম্পর্কে একে অপরকে বোঝাটা খুব জরুরি। আমি বিশ্বাস করি, আমি রিতেশকে যতটুকু বুঝি সেও আমাকে ততটা বোঝে। রিতেশের সাফল্য আমার নিজেরও। তেমনি আমারটাও রিতেশের। একে অপরকে সেই সহযোগিতা না করতে পারলে এ পর্যন্ত আসাটা সহজ হতো না। কারণ অনেক ভাঙনের সংবাদ পাই। সেগুলো কষ্ট দেয়।’

অন্যদিকে এমন ভাঙনের খবরে শিরোনাম হয়েছেন আমির খানের ভাগিনা ইমরান খান। স্ত্রীর বিচ্ছেদের খবর নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে। ইমরান খানের স্ত্রী অবন্তিকা মালিকের মা বন্দনা মালিক জানান, গত ৪ বছর ধরে ইমরানের হাতে কোনো কাজ নেই। তিনি পুরোপুরি বাড়িতে বসে রয়েছেন। গত ৪ বছর ধরে কোনো কাজ না থাকায় ইমরান-অবন্তিকার সমস্ত জমানো টাকাও শেষ হয়ে যায়। অর্থনৈতিক টানাপোড়নের জেরেই তাদের মধ্যে অশান্তি মাথা চাড়া দেওয়ায় তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে খবর ছড়িয়েছে।

এমন ভাঙনের খবর যখন চারপাশে তখন রিতেশ ও জেলেনিয়া যেন অনন্যা এক উদাহরণ বলিউড পাড়ায়।