নাটোর প্রতিনিধি
নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম ও যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাটোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
সদর সার্কেলের এসপি অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, সাজ্জাদ হোসেন সোহাগের নামে এর আগে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র মামলা, মাদকসহ অনেক মামলা রয়েছে। সে অনেকদিন ধরে পলাতক ছিল।
অপরদিকে সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম বাচ্চু জানান, সন্ধ্যা ৭টার দিকে পুলিশ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়ি ঘেরাও করে। এরপর কাজী শাহ আলম এবং সাজ্জাদ হোসেন সোহাগকে আটক করে নিয়ে যায়।