ফ্রেঞ্চ রেভ্যুলেশনের সময়কার কথা। গিলোটিনে মারা হবে একজন উকিল, চিকিত্সক আর প্রকৌশলীকে। প্রথমে উকিল গিলোটিনে মাথা পেতে দিল; কিন্তু গিলোটিনের ধারালো ব্লেড মাঝপথে আটকে গেল। নিয়মানুসারে বেঁচে গেল উকিল। এবার চিকিত্সকের পালা। চিকিত্সকও ঐ একই প্রক্রিয়ায় বেঁচে গেল। প্রকৌশলীকে নেওয়া হলো গিলোটিনের মঞ্চে; সে মাথা পেতে দেওয়ার আগে বলে উঠল, ‘এক মিনিট, ব্লেডটা কেন বারবার আটকে যাচ্ছে সমস্যাটা মনে হয় ধরতে পেরেছি।’
—আপনার সিনেমা হলে এসি নেই কেন?
—কারণ আমরা সব সময় রক্ত হিম করা ভূতের ছবি দেখাই।