সিপিএলে ডুমিনির রেকর্ড

দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার জেপি ডুমিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দ্রুততম অর্ধশতক হাঁকানোর রেকর্ড গড়েছেন। তিনি মাত্র ১৫ বলে অর্ধশতকটি হাঁকান। তাতে বার্বাডোজ ট্রাইডেন্টসের কাছে পরাস্ত হয় ত্রিনবাগো নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ২০ বলে সাত ছক্কা ও চার বাউন্ডারির মারে ৬৫ রান করেন এই অলরাউন্ডার। ১১০ রানে প্রথম উইকেট যাওয়ার পর ক্রিজে এসেই ঝড় তোলেন ডুমিনি। এর আগে ওপেনার জনসন চার্লস (৩৯ বলে ৫৮) ও জনাথান কার্টার (৪৬ বলে ৫১) শক্ত ভিত গড়ে দেন। এই মাসের শুরুতেই সেন্ট কিটস অ্যান্ড নেভিসের হয়ে সিপিএলে ১৭ বল খেলে দ্রুততম অর্ধশতক হাঁকিয়েছিলেন এভিন লুইস। কিন্তু ডুমিনি গুঁড়িয়ে দিলেন লুইসের রেকর্ডটি।